নদীর পাড়ে বসে মিনার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছিল। দেশের বুকে যুদ্ধের দামামা চলছে। তারা কয়েকজন বন্ধু মিলে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিল। মিনারের সিদ্ধান্ত সবাই সবসময় মেনে নেয়।তাই বন্ধুদের কে সে সবসময় প্রভাবিত করতে পারে। তারা চার জন বন্ধু মিলে যুদ্ধ করার সিদ্ধান্ত নিল আর এমন সময় তাদের আর একজন বন্ধু মেহেদী দৌঁড়ে এসে মিনার কে উদ্দেশ্য করে বলল, এই মিনার শুনছিস যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
কি বলছিস। আমাদের গ্রাম তো শহরের খুব কাছাকাছি তাহলে পাক সেনারা তো খুব দ্রুত আমাদের গ্রামে চলে আসবে।আমাদেরকে তো তাহলে ওদেরকে প্রতিরোধের ব্যবস্থা নিতে হয়। মিনার সংশয় প্রকাশ করে বলল।
সেটা বলার জন্যই তো দৌঁড়ে আসছি।তুই জানিস না দোস্ত তোর বাবা কাদের খান পাক সেনাদের খবর দিয়ে দিয়েছে।সে তাদেরকে এখানে চলে আসার জন্য লোক পাঠিয়ে দিয়েছে।এখানে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য তোর বাবা প্রস্তুত রয়েছে।এতটুকু বলে মেহেদী চুপ করল।
কি বলছিস? মিনার বিস্মিত হয়ে বলে উঠল।
This is a premium post.
Comments
Be this story’s first reader
+25 XP
Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.