Poetry

বাবা (Premium)

September 14, 2026

0
sold
জগত সংসারে-
তোমার ভার স্কন্ধে তুলে
যে থাকে দাঁড়িয়ে বৃক্ষের ন্যায়
সকল ঝড় বাদলে সম্মুখে থেকে
নিজের জীবন সংগ্রামে গড়ে তোলে
তোমাকে তোমাদেরকে জীবনের পথে
তিনি হলেন বাবা।

এই নিঠুর ভুবনে-
যার কোনো কষ্ট থাকেনা
কিছুতেই কোনো ব্যথা লাগেনা
পাহাড়ের মতো সকল আঘাতে নিথর
পাথরের মতো সবটুকুই সহ্য করে নিয়ে
তোমাকে তোমাদেরকে দাঁড়াতে শেখায়
জীবন পথে আলোকিত হতে পথ দেখায়
তিনি হলেন বাবা।

কখনো সংগ্রামী জীবনে-
রক্ত ঘাম ঢেলে এই পৃথিবীর পথে
তোমার চলার পথ মসৃণ করতে
মাঝে মাঝে হতে হয় কঠোর কঠিন
কখনো শাসনে কখনো ভালোবাসায়
মায়া মমতায় আগলে রাখে বুকেতে
আজীবন ছায়া দিয়ে যায় অবলীলায়
তোমাকে তোমাদেরকে মানুষ করতে
তিনি হলেন বাবা।

এক জীবন ছেড়ে দিয়ে-
নিজের জীবন, পৃথিবীর পথে পথে
যে মানুষটি সংগ্রামে তোমাকে দাঁড় করায়
কখনো আঁধার ঘনালে তার জীবনে
বৃদ্ধ বয়সে তাকে বৃদ্ধাশ্রমে রেখো না গো
তুমি তোমরা তার শক্তি হয়ে পাশে থেকো
তার আঁখিজলে পাবে সেই স্নেহ ভালোবাসা
আরো কত কত আশীর্বাদ করবেন যিনি
তিনি হলেন বাবা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login