Article

THE BAZAAR OF BAD DREAMS (Book Review)

September 15, 2026

8
View

Stephen King Boss এর বইয়ের Review দেয়ার যোগ্যতা আমার আছে কি না কে যানে। না থাকার সম্ভবনাই বেশী। তাই এটা কে Review না বলে পাঠ-অনুভুতি বলতে পারেন।  

বইয়ের নামঃ The Bazaar of Bad Dreams

লেখক: Stephen King

জনরা: Mixed (অতিপ্রাকৃত, ভৌতিক, Psychological Horror, supernatural Horror, Humer, crime thriller)

প্রকাশক আর প্রথম প্রকাশ: First published in Great Britain in 2015 by Hodder & Stoughton An Hachette UK company.

চলেন শুরু করা যাক, Lets go…..

Stephen King-এর The Bazaar of Bad Dreams পড়তে পড়তে মনে হল লেখক এই বইতে শুধু ভয় দেখাতে চাননি। এখানে ভয় আছে, মৃত্যু আছে, অপরাধ আছে, অন্ধকার আছে, কিন্তু তার সঙ্গে আছে মানুষের লোভ, অপরাধবোধ, ভালোবাসা, একাকিত্ব, প্রতিশোধ এবং জীবনের অদ্ভুত কিছু সত্য।

এটি মূলত ছোটগল্প ও নভেলার একটি সংকলন। প্রতিটি গল্পের স্বাদ আলাদা। কোথাও supernatural horror, কোথাও crime thriller, কোথাও psychological suspense, আবার কোথাও একেবারে সাধারণ মানুষের জীবনের মধ্যে অস্বাভাবিক কিছু ঢুকে পড়েছে, কোথাও বা কেউ মজা করে জীবনের ঘটে যাওয়া ভয়কংর কিছুর বর্ণনা দিচ্ছে।

গল্প আছে ২০টা, গল্পগুলো একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি, সাথে আমার অনুভূতি।

1. Mile 81
একটি পরিত্যক্ত বিশ্রামস্থলে দাঁড়িয়ে থাকা রহস্যময় একটি গাড়ি। বাইরে থেকে সাধারণ মনে হলেও গাড়িটির ভেতরে লুকিয়ে আছে ভয়ংকর এক রহস্য। ছোট্ট গল্প, কিন্তু King-এর classic horror flavour আছে।

অনুভূতিঃ গল্পটা পড়তে পড়তে আমি যখন কল্পনা করছিলাম, আমার গা শিউড়ে উঠছিল। কিন্তু গল্পের শেষে অনেক প্রশ্ন থেকে যাবে। যার উত্তর না পেয়ে অস্বস্তি লাগছে।

2. Premium Harmony
এক দম্পতির সাধারণ একটি shopping trip হঠাৎ অস্বস্তিকর ঘটনায় বদলে যায়। গল্পটি খুব ছোট, কিন্তু মানুষের সম্পর্কের ভেতরের শূন্যতা এবং জীবনের আকস্মিক পরিণতি সুন্দরভাবে দেখিয়েছে।

অনুভূতিঃ এইটা খুব ইন্টারেস্টিং একটা গল্প।

3. Batman and Robin Have an Altercation
এক বৃদ্ধ বাবা ও তার ছেলের সম্পর্ককে কেন্দ্র করে গল্প। স্মৃতিভ্রংশ, পারিবারিক সম্পর্ক এবং অতীতের আবেগ ধীরে ধীরে গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে যায়।

অনুভূতিঃ এটা শেষ করে আমি অনুভূতি জানিয়েছিলাম। ভালো লেগেছে।

4. The Dune
এক বৃদ্ধ বিচারক সমুদ্রের পাশে একটি অদ্ভুত দ্বীপে এমন কিছু লিখিত নাম খুঁজে পান, যেগুলোর সঙ্গে মানুষের মৃত্যুর সম্পর্ক রয়েছে। যত এগোনো যায়, গল্পটা তত বেশি অস্বস্তিকর হয়ে ওঠে।

অনুভূতিঃ এটা দিয়ে চমৎকার একটা Horror সিনেমা সম্ভব।

5. Bad Little Kid
এক রহস্যময় ছোট ছেলেকে ঘিরে গল্প। ছেলেটি যেখানে যায়, সেখানে যেন অস্বাভাবিক মৃত্যু ও দুর্ভাগ্য তার সঙ্গে যায়। King-এর supernatural horror-এর চমৎকার উদাহরণ।

অনুভূতিঃ এটা পড়ে বুঝতে বুঝতে আমার অনেক দেড়ি হয়ে গেছে। কিন্তু পড়া শেষ করে মনে হল এটা দিয়ে একটা ফাটাফাটি Horror শর্ট ফিল্ম হবে।

6. A Death
একজন মানুষকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু গল্পটি শুধু একজন খুনির বিচার নিয়ে নয়। শেষ পর্যন্ত প্রশ্ন ওঠে, সত্যিই কি আমরা যা দেখি সেটাই সত্য?

অনুভূতিঃ মোটামুটি।

7. The Bone Church
একজন কবি তার জীবনের এক ভয়ংকর অভিযানের গল্প বলেন। মরুভূমি, মৃত্যু এবং রহস্যময় এক ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা এই গল্পটির ভাষা ও atmosphere বেশ আলাদা।

অনুভূতিঃ মাথার উপর থেকে গেছে।

8. Morality
এক দম্পতির আর্থিক সমস্যার সুযোগ নিয়ে একজন তাদের এমন একটি প্রস্তাব দেয়, যা নৈতিকতার সীমাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। গল্পটি horror-এর চেয়ে মানুষের লোভ ও নৈতিক পতন নিয়ে বেশি অস্বস্তিকর।

অনুভূতিঃ মোটামুটি।

9. Afterlife
মৃত্যুর পর একজন মানুষ আবিষ্কার করে, মৃত্যুর পরের জীবন হয়তো তার কল্পনার চেয়ে অনেক বেশি অদ্ভুত। জীবন, মৃত্যু এবং দ্বিতীয় সুযোগের ধারণাকে King এখানে অন্যভাবে দেখিয়েছেন।

অনুভূতিঃ মোটামুটি। তবে ভাবাবে।

10. Ur
একটি অদ্ভুত e-reader-এর মাধ্যমে একজন মানুষ এমন একটি জগতের দরজা খুলে ফেলে যেখানে অন্য বাস্তবতার বই পড়া যায়। প্রযুক্তি, alternate reality এবং supernatural mystery একসঙ্গে মিশেছে এখানে।

অনুভূতিঃ বড়ই মজা লেগেছে।

11. Herman Wouk Is Still Alive
দুই বৃদ্ধা নারীর জীবন হঠাৎ দুই অপরিচিত মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। গল্পটি শুরুতে সাধারণ মনে হলেও শেষের দিকে ভয়াবহ এক পরিণতির দিকে চলে যায়।

অনুভূতিঃ মোটামুটি।

12. Under the Weather
একজন স্বামী তার অসুস্থ স্ত্রীকে নিয়ে উদ্বিগ্ন। কিন্তু গল্প যত এগোয়, পাঠক বুঝতে পারে, আসল সত্যটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। Psychological horror-এর দারুণ একটি গল্প।

অনুভূতিঃ এটাও বেশ ইন্টেরেস্টিং একটা গল্প। এক বসায় পড়ে উঠতে পারবেন।

13. Blockade Billy
বেসবলকে কেন্দ্র করে রহস্যময় ও অন্ধকার একটি গল্প। একজন খেলোয়াড়ের অতীতের এমন কিছু ঘটনা সামনে আসে, যা সাধারণ sports story-কে horror এবং crime-এর দিকে নিয়ে যায়।

অনুভূতিঃ এটা ক্রাইম থ্রিলার। বেশ লম্বা গল্প। পড়তে পড়তে বিরক্ত হতে পারেন কিন্তু বই রেখে দিতে পারবেন না। বার বার জানতে ইচ্ছে করবে, এরপরে কি?

14. Mister Yummy
এক বৃদ্ধ মানুষের চোখে দেখা এক অদ্ভুত চরিত্র, যে মৃত্যুর আগে মানুষের সামনে উপস্থিত হয়। বয়স, মৃত্যু এবং জীবনের শেষ সময়কে খুব ভিন্নভাবে দেখানো হয়েছে।

অনুভূতিঃ মোটামুটি।

15. Tommy
একজন মানুষ তার অতীতের এক ভয়ংকর ঘটনার কথা স্মরণ করে। শৈশবের trauma এবং মানুষের মনের অন্ধকার দিক এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

অনুভূতিঃ মোটামুটি।

16. The Little Green God of Agony
একজন অসহ্য যন্ত্রণায় ভোগা ধনী মানুষ তার যন্ত্রণা দূর করার জন্য অদ্ভুত এক ধর্মীয় চরিত্রের সাহায্য নেয়। কিন্তু তার বিনিময়ে কী দিতে হবে, সেটাই গল্পের ভয়ংকর অংশ।

অনুভূতিঃ অনেক ভালো লাগছে। ভয়াবহ একটা horror শর্ট ফিল্ম করা সম্ভব।

17. That Bus Is Another World
একজন ব্যবসায়ী গাড়িতে বসে দূর থেকে একটি হত্যাকাণ্ডের মতো কিছু দেখতে পায়। কিন্তু সে নিশ্চিত হতে পারে না, সে সত্যিই কী দেখেছে। গল্পটি guilt, uncertainty এবং helplessness নিয়ে।

অনুভূতিঃ মোটামুটি।

18. Obits

সাংবাদিকতা নিয়ে পড়া একটা ছেলে খুব কম বেতনে একটা ম্যাগাজিনে কলাম লেখক হিসেবে চাকরি নেয়। তার কলাম ছিল মৃত্য মানুষকে নিয়ে মজা করে লিখা। বছরখানেক পড়ে সে বেতন বাড়ানোর জন্য যখন সে তার ম্যানেজারের কাছে যায় আর ম্যানেজার তাকে অপমান করে বের করে দেয়। সে রাগ করে ম্যানেজারের মৃত্য আর সেটা কীভাবে হবে তা নিয়ে একটা লেখা লিখে ফেলে। তার কিছুক্ষন পড়ে ম্যানেজার মারা যায়। psychological horror বলতে পারেন।

অনুভূতিঃ বেশ মজা পেয়েছি। ভালো একটা শর্ট ফিল্ম হয়।    

19. Drunken Fireworks
দুই পরিবার প্রতিবছর আতশবাজির প্রতিযোগিতায় নামে। কিন্তু প্রতিযোগিতা ধীরে ধীরে অহংকার, প্রতিশোধ এবং বিপদের দিকে এগিয়ে যায়। গল্পটিতে King-এর dark humour-ও পাওয়া যায়।

অনুভূতিঃ মোটামুটি।

20. Summer Thunder
পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। একজন মানুষ তার কুকুরকে নিয়ে পৃথিবীর শেষ কয়েকটি দিন পার করছে। গল্পটি horror-এর চেয়ে বেশি melancholic এবং emotional।

অনুভূতিঃ মোটামুটি।

বইয়ে উনি আর একটা কাজ করেছেন। এই সব গুলো গল্প কীভাবে ওনার মাথায় এসেছে, মানে গল্পের প্লট গুলো উনি কীভাবে পেয়েছেন, সেটা নিয়ে প্রথমে এক-দেড় পৃষ্ঠা লিখেছেন। আমি অনুপ্রাণিত। আমিও যখন ওনার মতন নাম করা লেখক হবো। আমিও সংকলন বের করবো, ঠিক একি ভাবে, ইন-শাহ-আল্লাহ। আমি আমার ডায়রিতে লিখে রেখেছি।

তো যাইহোক, The Bazaar of Bad Dreams আমার কাছে এমন একটি বই, যেখানে "ভয়" শুধু ভূত, দানব বা অতিপ্রাকৃত কোনো ঘটনার মধ্যে আটকে নেই। ভয় কখনো মৃত্যুর, কখনো নিজের অতীতের, কখনো নিজের সিদ্ধান্তের, আবার কখনো নিজের মনের।

সব গল্প সমানভাবে ভালো লাগবে না। কিছু গল্প হয়তো বেশি মনে থাকবে, কিছু গল্প তুলনামূলকভাবে সাধারণ মনে হতে পারে। কিন্তু পুরো বইটা পড়ার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।

Stephen King-এর লেখার সবচেয়ে আকর্ষণীয় দিক সম্ভবত এখানেই। তিনি ভয় দেখানোর আগে মানুষকে দেখেন। আর মানুষকে বুঝতে পারলে ভয়টা আরও বাস্তব হয়ে ওঠে।

ধন্যবাদ, আবার আসবেন, বইয়ের সাথে থাকবেন।

Comments

    Please login to post comment. Login