সকালে বউ খুব বিরক্ত আর কষ্ট নিয়ে বলল, আজ পানি থাকবে না, বুয়াকে তাড়াতাড়ি আসতে হবে কিছু ধোয়াপাকড়া আছে।
আমি তার সামনে দাঁড়ানো তখন। ঘুম থেকে উঠছি। সে বুয়াকে ফোন দিলো। বুয়ার নম্বর দুঃখিত বলছে বারবার।
আমি বললাম, দেখো এখন যদি আমার আর একটা বউ থাকতো। দুজনে মিলে মিশে কাজ করতে পারতা। তোমার কষ্ট কিছুটা লাঘব হতো।
সে আমার দিকে তাকিয়ে আছে।
আমি আবার বললাম, একটা ছোট খাটো বিয়ে করাই যায়, কি বলো?
সে যা উত্তর দিলো সেটা আর এখানে লিখতে পারলাম না।
তবে পড়ে আমি ভাবলাম, আসলে ব্যাপারটা খুব একটা সুবিধাজনক হবে না। আজকাল যে হারে কারেন্ট থাকে না, গ্যাস থাকে না, একটা পেট এনে তো ঝামেলায় পড়ে যাবো।
এইযে ব্যবসাবাণিজ্য লাটে উঠতেছে। মানুষজনের কষ্ট ভোগান্তি চরমে চলে যাচ্ছে, কারো কোন মাথা ব্যাথা নাই।
আর আমি কিনা সব যেনে বুঝে আর একটা মাথা ব্যাথা ঘরে আনবো।
৪ জন মিলে ঘুমাবো কীভাবে সেটাই তো ভেবে পাচ্ছি না।
ঘরে তো এসি নাই, থাকলেও কি লাভ হইতো?
থাক, দ্বিতীয় বিয়া ক্যান্সেল!
15
View