Post

আজাইরা কথা ৫

September 16, 2026

17
View

আমরা এখন যে বিল্ডিংএ থাকি তার নিচ তলায় আর আমাদের পাশে ফ্লাটে দুটা পিচ্চি আছে আমার মেয়ের সাথে বিকেলে রাস্তায় খেলাধুলা করে।
এরমাঝে নিচতলায় পিচ্চিটা বিশাল দুষ্ট আর দুষ্টমির জন্য মা-বাবার কাছে মাইরটাও খায় অনেক।

তো সন্ধ্যায় বাসায় ঢুকার সময় দূর থেকে দেখলাম গেটের সামনে ছোট্ট একটা অবয়ব দু পা ফাক করে দাড়িয়ে কি যেন খাচ্ছে। পিঠে ব্যাগ মনে হয়। কাছে গিয়ে দেখু নিচতলার পিচ্চিটা। ওর থেকে ব্যাগ বড়। আমাকে দেখে তাড়াতাড়ি করে কি যেনো মুখে দিলো। কাছে গিয়ে দেখি ওয়েফার খাচ্ছে।
ওর মাথায় একটু হাত বুলিয়ে বললাম, কই যাও বাবা?
আমার কথা উত্তর না দিয়ে প্যাকেট থেকে নিচে পড়া স্টিকার উঠাইয়া বলল, আংকেল দেখেন কে?
আমি গেট দিয়ে ঢুকে গেছিলাম। দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখি রোনালদোর একটা স্টিকার।
বললাম, রোনালদো।
বলে হাটা দিছি।
পিছন থেকে ও চিৎকার করে বলল, আংকেল জানেন ইলশানা একটা লেজার লাইট কিনছে?
আমি হাটা দিছিলাম সিরির দিকে।
একটু থেমে বললাম, তাই নাকি? তুমি কিভাবে জানলা?
সে উত্তর দিলো, আরে বারান্দা থেমে নিচে মারছে।

কিএক্টাঅবস্থা
আমার মেয়ে, আমার টাকায়, আমার সামনে থেকে, আমার বউকে নিয়ে গিয়ে লেজার লাইট কিনছে, সেই খবর আমার নিচতলার পিচ্চির কাছ থেকে শোনা লাগতেছে।

এর লাইগাই কারেন্ট থাকে না।
না থাকলেও কি?
১৭ বছর আগে তো ৪-৫ ঘন্টা কারেন্ট থাকতো না, তাতে কি দেশ অচল হইয়া গেছে? না হয় দুর্নীতিতে একটু আগাই গেছিল। দেশ তো সিংগাপুর হয়ে যাচ্ছে আবার।

যাই ফ্যানটা বন্ধ করে ঘুমাই।

Comments

    Please login to post comment. Login