জেলখানায় থাকি
কিন্ত আমি কয়েদি নই
তার চেয়েও বেশি কিছু
কয়েদির স্বাধীনতা বর্গা দেয়া
জেলারের হাতে
তাও ওর আছে
পরাধীনতার ভেতর উন্মুক্ত উঠান-আকাশ
আমি স্বাধীন হয়েও অনেক অধীন
আমার নির্মল চলাচল
বিক্রি করে দিয়েছি
যন্তের এই শহরের কাছে
কয়েদির আছে গরাফ
আমার আছে গ্রিল
কয়েদি যতটুকু স্বাধীন
আমি ততটাই পরাধীন
আমি যেখানে থাকি
সেটারে তোমরা বলো ফ্ল্যাট
আকাশ দেখতে পারিনা
মাথার উপর তালাবদ্ধ ছাদ
আমি কয়েদি নই
তার চেয়েও বেশি কিছু
তার চেয়েও অধীন