Poetry

অপূর্ব প্রকৃতি

September 17, 2026

12
View

অপূর্ব প্রকৃতি

মো: ফরহাদ

যদি কবিত্বের কোনো গুন থাকতো;

বিক্ষিপ্ত ভাবনাগুলো খড়কুটোর মতো,

উড়ে যাওয়ার আগেই;

বাণীবদ্ধ করে নিতাম।

পরে থাকা একরাশ দুঃখকেও,

রাঙিয়ে দিতাম উপমার রঙে।

নিজেকে ভাসিয়ে দিতাম;

কল্পনার রাজ্যে।

হয়তোবা মিতালি হতো...

দূর নক্ষত্র কিংবা কালপুরুষের সাথে।

কিন্তু,আজ কবিত্ব নেই বলেই;

আমি তোমার মাঝেই বৃত্তাবর্ত্ত

উৎপ্রেক্ষা রূপে তোমার বৃত্তে।

সর্বভুকের মতো পান করে চলেছি

সব অপ্রিয় অনুভূতিকে রূপকের অন্তরালে।

যদি কোনো প্রশ্ন থাকে প্রিয়

ছুঁড়ে দিও

আমার হয়ে,না হয়,সে প্রশ্নের উত্তর

পাখিরাই দিয়ে দেবে।

যদি অভিমান লুকিয়ে রাখো প্রিয়

জানিয়ে দিও,

আমার হয়ে,না হয়,সেই অভিমান

এই অপূর্ব প্রকৃতি তা ভুলিয়ে দেবে।

Comments

    Please login to post comment. Login