কথামালা-১
মো: ফরহাদ
বনলতা সেনের মতো
আমি আপনার মুখোমুখি বসতে চাই;
পড়তে চাই আপনার চোখের ভাষা।
চোখের ভাষা পড়তে তো অধিকার লাগে!
কই,আমি তো আপনাকে দেইনি সে অধিকার?
তা বটে!কিন্তু ফোনে বসে কথা বলতে পাচ্ছি
সেটায় বা কম কিসে!
আচ্ছা,আপনার পছন্দের রং তো ক্রিম কালার।
আপনি আকাশি কালারের ট্রি-শার্ট পরে এসেছেন কেনো?
যদি বলি নিজেকে শো-অফ করানোর জন্য।
উউহু,বিশ্বাস হচ্ছে না!
তাহলে নিজেই অনুমান করে নেন।
মেয়েরা অনেক কিছুই আগে থেকে অনুমান করতে পারে,
তবুও কিছু বিষয় মুখ থেকেই শুনতে ভালোবাসে।
তাই বুঝি...
ঠিক তাই।
অনেক কিছুই বুঝেন তাহলে!
হ্যা,এবার বলেন তো কি জন্য পরে এসেছেন?
তাহলে শোনেন,আমি আকাশের বিশালতা নিয়ে এসেছি।
আপনার মনের যত কষ্ট মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে যাবো।
...(হাসি),এমন ছেলে মানুষী কেউ করে।
সিরিয়াস ভাবে নিলেই হয়।
আমার আবার কষ্ট!বেশ আছি তো।শুধু রাতে হয় না ঘুম।চোখের নিচটা কিছুটা হয়েছে কালো।বিক্ষিপ্ত ভাবনাগুলো অর্থহীন মনে হয়।
যদি নির্ঘুম রাতে আমি রাত জাগা স্বপ্ন হই।যদি চোখের কালো মাসকারা ভেবে নেই।বিক্ষিপ্ত অর্থহীন ভাবনাকে করে দেই অর্থপূর্ণ...
তা না হয় দিলেন কিন্তু আমি তো অনুভূতি শূন্য।
এই শূন্য থেকেই শুরু হবে নতুনের।অনুভূতি শূন্য সাগরে বর্ষার ঘন বর্ষনে অনুভূতি প্লাবন বইয়ে দেবো।
আর ভুলগুলো...
মনে করবেন,কিছু মানুষের ভুল অন্য মানুষের পূর্নতা।
সে তো অনেক আগেই বুঝেছি।
কোনোদিন তো বুঝতেই দেন নি।
ঐ তো বললাম,মেয়েরা কিছু বিষয় মুখে শুনতেই ভালোবাসে