'পাগলের প্রলাপ'
মো: ফরহাদ
হয়তো সে আজ অন্যের ঘরনি
আমারী বা ছিল কম কিসে!
তার শৈশব রাজত্বের শুধু আমিই রাজা।
তার প্রিয় কথা বলা,
তার প্রিয় পথ চলা,
পানের সাথে জর্দা মিশিয়ে খেতে দেয়া;
কিংবা চায়ের কাপে লবণের ঘনঘটা।
কখনো বা আধখাওয়া কলা,আপেল...
ছুঁড়ে দিয়ে;
চোখ রাঙিয়ে খেতে বলা।
কখনো কখনো স্পেস না দিয়ে ম্যাসেজ দেয়া।
ফোনে কথা বলতে গিয়ে কেউ এলে
কে আপনি?
দক্ষ অভিনয়ে এরিয়ে চলা।
সাইকেলের পিছনে ওঠে
খুনসুটিতে মেতে ওঠা।
রিক্সা, ভেন,কিংবা অনেকের মাঝে থেকেও
চোখের ভাষায় অনুভূতি বুঝিয়ে দেয়া।
টিনএজ বয়সের দর্শিতাকেও
হার মানিয়ে ছিল,
সম্পর্কের পবিত্রতা।
হে দেবী প্রতিমা,
তোমার উচ্ছ্বাসময়ী হৃদয় কম্পিত হাসি দিয়ে
যেমন সার্থক ঘরনি হয়েছো,
হিমালয়সম স্নেহে তূর মন দিয়ে
শুরু হোক সার্থক জননীর পথচলা।