'ভুতুড়ে জীবন'
মো: ফরহাদ
হৃদয়ের দামে হৃদয় কিনেছিলাম;
তবুও প্রেমের বাজারে আজ আমি দেউলিয়া,
খেলাপি ঋণে ভরে গেছে জীবনের পাতা।
অনুভূতির কত খেলায় মেতে ছিল
সেই সব দিন;
যদিও আজ তা ম্লান!
সমুদ্রের উত্তাল মত্ততা আর আমাকে টানে না,
টানেনা পাহাড়ের সবুজ চাঁদর।
নিজেকে শুধু মনে হয়
তেজহীন বিকেলের সূর্য।
মনের আকাশে এখন আর ওঠে না
নতুন কোন চাঁদ;
এ যেনো এক ভুতুড়ে জীবন!
থমকে গেছে চারপাশ।