'নিজেকে রাঙ্গাও'
মো: ফরহাদ
বেদনায় রাঙ্গানো জীবন
যতই ব্যথা বাড়াও,
যত ভাবেই জানতে চাও কারণ
মিলবে না কোনো সদুত্তর।
চাঁপা কান্নার মতো চেপে না রেখে
পাহাড়ের মতো বোঝা না ভেবে
জমিনের মতো সব সইয়ে;
ঢেলে সাজাও।
বুনে দাও আশার বীজ
যা মহীরুহ হয়ে করবে ছায়া দান।
কেবল নিজের বৃত্তে বৃত্তা বত্ত হয়ে
নিজের রঙেই নিজেকে রাঙ্গাও;
পৃথিবীতে কেউ কারো নয়,
তাই নিজের ভালোবাসায়
নিজেকেই করো মহান।