'সাদা-কালো '
মো: ফরহাদ
রঙের সমুদ্র আমাকে টানেনি
সাদা -কালো থাকতে চেয়েছি বলে!
সাদা আর কালো,বিষয়টি কেমন কেমন ;
পুরোটাই ঘোর লাগা,
বোঝাও সার্ধের বাহিরে
পদে পদে...জাল বিছানো।
বাস্তবতার সামনে দাঁড়িয়ে হয়তো বাঁচার লড়াই করা যায়
কিন্তু অভিনয় ...
এর সাথে লড়াই করে জয়ী হয়েছে কে কবে!
অভিনয় ব্যাপারটা...
রঙের সমুদ্র আমাকে ডোবাতে না পারলেও
সাদা-কালো ঠিকই...।