এলাকার তরকারী দোকানদারদের আমি খুব একটা পছন্দ করি না। তাঁদের কাছ থেকে বাজার করতে করতে একটা সময় তারা আর কাস্টমারকে কাস্টমার হিসেবে পাত্তা দেয় না। দোকানের লোক মনে করে।
এই যে সেদিন, গিয়ে বললাম, আমাকে আদা কেজি কচুর মুখি দেন।
উনি বসে বসে মোবাইল চালাচ্ছিল। রিলস দেখছিল।
কচুর মুখির ঝুরির উপর পলিথিন ছুড়ে ফেলে বলে, একটু কষ্ট করে তুলে দেন।
লে হালুয়া!!!
পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া মানে বড় সবজি হলে হয় দূর থেকে তুলে তার কোলে ছুড়ে মারতাম। কিন্তু এই গুঁড়াগাড়া মাটি বালু মাখা কচুর মুখি ক্যামনে কি?
এমন না যে আমি মাটি বালু ধরি না। খুব বড়োলোক্স, হেব্বি ভাব, কিন্তু তুই না দোকানদার, আমারে কস ক্যান?
9
View
Comments
-
-
Md Alamin Rana 4 hours ago
ভাবনার বিষয় ত!!!