Posts

কবিতা

আসল পরিচয়

June 10, 2024

ARIFUL ISLAM BHUIYAN

67
View

আসল পরিচয় 
    --- আরিফ শামছ্

আগে আর পরে শামিল হতেই হবে,
আমি তুমি সবা'কে, 
মৃত্যুর মিছিলে ;
মৃত্যুর সাথে পাঞ্জা? সম্মুখে দাঁড়িয়ে!
সমানে সমান?
সামনে না পিছনে?

সাথে কতো জমা হলো পাপ পূণ্য, 
আপনার প্রয়োজনে,
হিসাব নেবার,
অনন্তকাল রয়েছে পড়ে,
করেছি সবে?
পাথেয় জোগাড়!

ক'জন বাকী রয়লো কষ্ট পাওয়ার,
অশ্রু মুছে নীরবে, 
দৃষ্টির অগোচরে, 
দীর্ঘশ্বাস ছেড়ে হাহুঁতাশ করে,
সতত সংগোপনে
তাকিয়ে ঊর্ধ্বপানে।

বৃথা যায়নি কভু যেতে পারেনা,
মজলুমের হাহাকার, 
আর আর্তনাদ, 
অচিরেই খুঁজে পাবে সবে,
জুলুমের পরিণাম,
নৃশংস বিষাদ।

তুমি কাঁদো ভাই, ব্যাথা পেলে হায়,
মাটির মানুষ বলে,
অশ্রু গড়ায়!
আমিও মানুষ তোমার মতো,
লেনদেন চলে কতো,
ভেবোনা অসহায়!

যার কেউ নেই, সবাই বলে,
স্রষ্টা তাঁহার সাথে,
সৃষ্টি সাদরে,
কতো ভালোবাসা, জড়ায়ে রাখে,
রাহমান রহীম নামে,
সবিশেষ আদরে।

যাবে, যাও যা খুশি ভাবো,
মানুষ, অমানুষ, 
সৃষ্টি ইতর!
সুমহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, 
প্রতিনিধি আল্লাহর, 
আসল পরিচয়।

২০/০১/২০২১
মধুবাগ, মগবাজার, 
ঢাকা, বাংলাদেশ।

Comments

    Please login to post comment. Login