Article

নিকষ (বুক রিভিউ)

September 22, 2026

8
View

চলুন একটু পাঠপ্রতিক্রিয়া জানাই…


গল্পঃ নিকষ
লেখকঃ আদী প্রকাশন
প্রকাশনিঃ সৈয়দ অনির্বান
কভার মূল্যঃ ১৮৪ পৃষ্ঠা
পৃষ্ঠাঃ ৩২০ টাকা

ভেতরে ফ্লাপের কিছু অংশঃ দানবীয় পোকাটার চোখের লালচে আভাটা অনেক বেড়ে গেছে - সেই আলোয় এবার গাছের ডালগুলো নজরে এল ওর। দেখতে পেল, ডালগুলো থেকে ঝুলছে শত শত মানুষের লাশ! কোনটা তাজা, বিশ্রী রকমের আঘাতপ্রাপ্ত। ছিন্নবিচ্ছিন্ন মাংস দলা পাকিয়ে আছে, টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। আবার কোনটা এতই প্রাচীন যে শুধু হাড়গোড় অবশিষ্ট আছে।

হঠাৎ করে আমার ক্যাড়া জাগছিল, যে আমি ভিডিও করে রিভিউ দিবো বা বই নিয়ে কন্টেন্ট বানাবো। কিন্তু আমার ক্যামেরা সাই আর প্রোকাস্টিনেশনের জন্য সেটা হবে না। তার উপর বড় কথা এই বিষয়ে আমি খুব অলস।
তাই ভাবলাম যেটা পারি, যেটা ভালো লাগে সেটাই করতে থাকি। আর সেটা হল “লেখা”। লিখেই মনের ভাব প্রকাশ করতে থাকি।

যাইহোক, রিভিউ আমি পারিনা। পাঠ প্রতিক্রিয়া বলতে পারেন।
নিকষ বইটাতে লেখক সবার লাভক্রাফট ওস্তাদকে অনুসরণ করেছেন। যারা লাভক্রাফট পছন্দ করেন তাঁদের অবশ্যই ভালো লাগবে।
লেখকের লেখনি ভালো।
গল্পের প্লট ভালো।
হরর লেখা আমি জাজ করি অনুভূতি থেকে। মানে ধরুন, পড়তে পড়তে গায়ে কাটা দিলো কিনা। বাথরুমে যেতে হবে কিন্তু যেতে সাহস হচ্ছে না। কেউ তাকিয়ে আছে এমন মনে হচ্ছে। ঘাড়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।

সত্যি বলতে লাভক্রাফট আমি পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছি। কারন হল, অনেক বেশী প্রশ্ন যাগে মনে যার উত্তর পাওয়া যায় না। আমি অন্তত পাইনি। লাভক্রাফট হররের বৈশিষ্ট্য গুলো হয়তো আমার টেস্ট বাডের সাথে যায় না। অথবা প্রশ্ন করার মতন মানুষ পাই না।

তবে যেহেতু নিকষের লেখক ভাই আছে, হয়তো আমার পোস্ট চোখে পড়লে কিছু প্রশ্নের উত্তর দিবেন। না দিলেও রাগ করবো না।
১/ সাদাতের এমন কেন হল?
২/ জাভেদ কিভাবে আসলো?
৩/ ড্রামের মধ্যে জাভেদ কখন গেলো?
৪/ মেয়েটা বিদেশ গেলো কিভাবে?
(এটা হতেই পারে, যে গল্পের কারনের চরিত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় লেখক নিতেই পারে। কিন্তু সেটার একটা ট্রানজেশন প্রসেস থাকে। যেটা একেবারেই চোখে পরেনি। তাই জিজ্ঞেস করলাম)
৫/ অশান্তি, অনিয়ম আর বিবেকবর্জিত অপশক্তির সাথে এই পোকার কি সম্পর্ক?

অনেক প্রশ্নই ছিল আপাতত এই ৫ টা তুলে ধরলাম।
সবশেষে, ভালো লেগেছে কিন্তু অনেক গুলো প্রশ্ন মাথায় নিয়ে শেষ করতে হয়েছে। লেখক যদি দ্বিতীয় পর্ব বের করেন আশাকরি জবাব থাকবে সেখানে।
বইয়ের কাগজ কিন্তু সাদা না।

ধন্যবাদ,
আবার আসবেন। বেশী বেশী বই পড়বেন।

Comments

    Please login to post comment. Login