Poetry

ক্ষার

September 23, 2026

53 views

কখনও বয়সের দ্বিধায়

আমরা যাকে দিতে পারি না চড়,

তার চোখ—

খটখটে ওয়াপদার খাল।

কয়েকটি বোকাসোকা বক

তবুও সেখানে আসে।

আসে অযথাই—

মাছ নেই, নেই জল;

লম্বা লম্বা পায়ে

অকারণে পায়চারি করে।

সন্ধ্যায় উড়ে যায়—

ঘরে?

ঘরে গিয়ে কী জবাব দেয় সন্তুতিদের?

খাবার চায় না নাকি তারা?

নাকি আজও বিয়ে হয় নাই?

নাকি সবে উঠতি বয়স—

মোটা মোটা গালি দেয় নক্ষত্ররে!

নক্ষত্রের ঘ্রাণে ক্ষার—

সে আরেক পিকিউলিয়ার;

বেহুদাই মরে যেতে

ছোঁক ছোঁক করে।

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 2 weeks ago First reader

    অসাধারণ একটি লেখা। অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লিখেছেন। অনেক অনেক শুভেচ্ছা।

    • Farhad Meghnad 1 week ago

      অশেষ কৃতজ্ঞতা। শুভেচ্ছা আপনাকেও।