Poetry

সুর

October 22, 2026

71 views

চেতনায় পড়ে গেছে বিভ্রম।

এখন ডানা কাটলে ব্যথা লাগবে।

মন দুলবে দৃশ্যের ঘাসের দোলনে।

স্বপ্নে অনেক উঁচু থেকে পড়ে যাবার অনুভূতি—

বাস্তবে ফিরে পাবে স্বস্তি।

একটি সরল রেখার ওপর একটি সরল পাখি

বসে থাকবে ছিঁড়ে ফেলাকে উপেক্ষা করে।

জন্ম নেবে—ঈশ্বরের রক্তের ভেতর

বেহালার বাল্যশিক্ষার সুর।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 3 weeks ago First reader

    কবিতাটিতে বিভ্রম, পতন ও পুনর্জন্মের বিমূর্ত চিত্রকল্প এক আশ্চর্য বিষণ্ন সৌন্দর্য সৃষ্টি করেছে। যন্ত্রণার ভেতরেও যেন এখানে সুর খুঁজছে একটি পাখি, পাখিটাই কি অস্তিত্বের প্রতীক ? খুব ভালো লিখেছেন।

    • Farhad Meghnad 3 weeks ago

      বেশ গভীরে যেতে পেরেছেন। ধন্যবাদ।