মনের বেহুলাঞ্চলে
একটা ভেলা ভাসছে অপচয়ের মতো—
একটা লাশ কোলে করে বসে আছি।
অথচ করার মতো পড়ে আছে অনেক কিছু,
সম্পন্ন কাজগুলো আরেকবার করা বাকি,
যাতে অবশ্যম্ভাবী বাধাবিঘ্ন।
কিন্তু আছে কোনো কাজ, যেটা ঘামের বিপক্ষে গেছে?
সময়কে তাই বমি করতে বাধ্য করতে হবে।
বমির ওপর একটা চালকহীন ট্রাক্টরের দূরে মিলিয়ে যাবার দৃশ্য—অন্য রকম।