Poetry

আমি রোজ মৃত্যুর মহড়া দিই

September 23, 2026

Original Author শাহরিয়ার ইফতি

22 views

আমি সত্যিই একদিন বদলে যাব, অবহেলার বিনিময়ে।
এই শহরের সবাই দুঃখ বিক্রি করে, কিনতে চায় না কেউ।
আমি সত্যিই একদিন প্রচণ্ড আঘাত হবো,
ভেঙে দেব এই লঙ্কার অহংকার।
যে আগ্নেয়গিরির মরণ যন্ত্রণায় আমি রোজ মৃত্যুর মহড়া দিই,
সেই লাভার উত্তাপে বিবর্ণ করবো তোমার মুখ।
হে পৃথিবীর দেবতা, আমার অন্তর্দ্বন্দ্ব তুমি শান্ত করো —
নয়তো এই আগুন তোমার আকাশও ছুঁয়ে যাবে।
যে প্রতিহিংসা আর প্রেমের দাবানলে আমি রোজ পুড়ি,
সে কি আমার ভুল — নাকি তোমারই পরীক্ষা?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • probash khobor 2 weeks ago

    ভুল না পরীক্ষা, এ দ্বন্দ্বেই জীবন কেটে যায়। ভালো লিখেছেন।