আবার চলে যাওয়া — হৃৎপিণ্ড থেমে যাওয়া,
হয়তো লেখা হবে ফুরিয়ে যাওয়া কলমের কালিতে,
ঝাপসা আলোতে।
হয়তো পুড়িয়ে দেওয়া হবে নিথর দেহ,
জানবে না আলো-ছায়া, পৃথিবীর কেহ।
রয়ে যাবে হাওয়া, আকাশের হবে রং বদল,
বন্ধ হবে স্বপ্ন দেখা, থেমে যাবে আসা-যাওয়া দেহের।
পুড়িয়ে দিয়েছি তাই কভু কিছু লেখা,
উড়িয়ে দিয়েছি তার ছাই —
দেহ যে আর ভুবন দেহে নাই।
তবে কেন দিয়ে যাব সৃষ্টি-সম্ভার,
যেথা রিক্ত হস্তে করেছি ব্যথা আহার?
মৃত্যুর পরেও মরেছি আবার।
তবে কেন এই মরে যাওয়া?
কেনই বা পৃথিবীতে আসা —
যখন মৃত্যু-রথ সত্য ভ্রমণ, অদূর ভবিষ্যৎ।
Comments
Be this story’s first reader
+25 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.