Poetry

অদৃশ্যের খবর

October 14, 2026

Original Author শাহরিয়ার ইফতি

7 views

যদি জিজ্ঞেস করি তোমায় — বিদঘুটে অন্ধকার দেখেছ কিনা?
নিশ্চয়ই বলবে, বন্ধ আঁখিতে তা রোজই দেখা হয়।
যদি জিজ্ঞেস করি — সেথা আলো খুঁজেছ কভু ঘরে ফেরার আশায়,
বলবে তুমি মিথ্যে নানা ছলে মুচকি হেসে।
জানি, আমি জানি না তোমার অভ্যন্তর,
জানি না হয়তো অদৃশ্যের খবর।
তাতে কী আসে যায়?
সন্দেহ হয় — আর এটা কি স্বাভাবিক নয়?
বাহির থেকে আর কতটা আন্দাজে আসে,
গভীর থেকে কে কেমন ভালোবাসে?
তুমি কি জানো — আমার অস্তিত্ব পুরোপুরি তোমারই উপর!
তুমি যেমন, আমি তার ছিটেখানিও ব্যতিক্রম নই।
আমি তো তোমারই ছন্দে নির্ভর,
আষ্টেপৃষ্ঠে থাকা যেমনটা হয় — আমি তাই।
তবু বলি, শোনো —
যতটা আঘাত দিতে শিখেছ, তার বহুগুণ সইতে শিখো।
অনুরোধ রইল, উপদেশও বলতে পারো।
কে জানে অদৃশ্যের খবর?
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা —
এতে অস্তিত্ব কেবলই অস্তিত্বহীন হয়ে পড়ে।
আমি বারবার তোমাকেই বলছি,
তোমাকেই আঁকছি, আর তোমাকেই ভীষণভাবে পড়ছি।
তুমি কতটা জটিল, সমাধানহীন, রহস্যময় চরিত্র!
তবু আবার বারবার দেখছি —
যদি কোনো সূত্র খুঁজে পাই তোমাকে আবিষ্কার করার।
বলো, অদৃশ্যের খবর কে জানে —
স্বয়ং ঈশ্বর ছাড়া?
তিনি তোমাকে উন্মুক্ত করবেন আমার তরে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login