মমরাই বরাবরের মতো শান্ত।
উপলব্ধি করেছে — সমাজে মানুষের চেয়ে ফানুসের আধিক্য।
বন্ধু বেশে বন্ধু আছে, কাজের বেলায় নাই।
আর্থিক মন্দায় মমরাই দেখেছে জীবনসঙ্গীর বিদায়।
মম বরাবরের মতো আবেগী,
অবিকল মোমের মতো —
কান্নার উত্তাপে গলে যায়।
মমরাই এর চিরায়ত লাভ —
সে তো দুর্লভ বস্তু;
ঠকে যাওয়ায় ছিল বরাবরের মতো
অসাধারণভাবে অভ্যস্ত।
যা ছিল, তার কিছুই নাই,
যা আছে — তাও নাই।
মাঝরাতে প্রায়শই কান্নায় ভেঙে পড়ে মমরাই।
মমর জীবন বিষে পূর্ণ হয়েছে — মাত্র কুড়িতেই।
মমও চেয়েছিল পৃথিবীতে থাকার।
চেষ্টা যে করে নাই — তা কিন্তু নহে,
সাফল্য আসে নাই।
সে একরাতে বৃষ্টিতে ভিজেছিল দুঃখ সরাতে।
কে জানতো, বর্ষণ এসেছে মমরাইকে সরিয়ে দিতে —
১০৪ ডিগ্রি জ্বরে।
Comments
-
-
Borhan Mahmud
2 weeks ago
দারুণ লিখেছেন।