Story

দিবস বিড়ম্বনা

September 25, 2026

134 views

বাইরে থেকে বাসায় এসে স্ত্রীকে বললাম, আজকে ২৩ সেপ্টেম্বর- দিন- রাত সমান জানো!

সে কোনোরকম আবেগহীন নির্বিকার চিত্তে বলে ফেললো, "তাহলে আজকে রাতে তুমি যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার সাথে ঘরের কাজ করবে।" সরাসরি আদেশ জারি।

এরপর সে একে একে একবার এক গাদা কাপড় বের করে দিলো ধৌত করার জন্য, তারপর কিছু সবজি বের করে দিলো কাটার জন্য, হাতে ঝাড়ু দিয়ে দিলো ঘর পরিষ্কার করার জন্য, এক বালতি পানিসহ ন্যাকড়া এনে দিলো ঘর মুছে দেওয়ার জন্য, তেলের বোতলসহ মাথা এনে দিলো তেল দেওয়ার জন্য।oo

সব কাজ যখন শেষ করলাম অবশেষে তার মুখে কথা বেরুলো- "তোমাদের এইরকম সমান দিন-রাত বছরে একবার-ই আসে। আর আমাদের প্রতিদিন! এহ আসছে, সেলিব্রেট করতে!"

যদিও তার কথার মর্মার্থ আমি বুঝি নাই কিন্তু মনে হলো তথ্যটা জানানো আমার উচিত হয়নাই এবং এই তথ্যের পেছনে তার কোনো অতীতের দুশমনি আছে।

তখনও ভীত আমি সব কিছু উপেক্ষা করে চেপে গিয়েছি যে, "বছরে দিন-রাত সমান মাত্র দুইদিন হয়। ২৩ সেপ্টেম্বর আর ২১ মার্চ। এই তথ্য তাকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না।"

এই ভেবে যখনই হাতে ফোন নিয়েছি চাকরির পেজগুলো প্রশ্ন করেছে: বছরের কোন কোন দিনে সমান দিন-রাত্রি পাওয়া যায়? বলাবাহুল্য যে, আমার স্ত্রী ঐ অনলাইন কোচিং-এ চাকরির প্রস্তুতির ক্লাসও করে!

"তাহলে আজকে রাতে তুমি যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমার সাথে ঘরের কাজ করবে।" - সরাসরি আদেশ জারি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Sadia Shobnam 4 days ago

    গল্পটি বেশ মজার। ভালো লেগেছে।

    • Habib Rahman 4 days ago

      Thank you so much,.

  • Awesome Writing. Carry on.

    • Habib Rahman 3 weeks ago

      Pray for my writings. It is not improving; it is sick.