Post

ওপেন সিক্রেট

October 22, 2026

92 views

শৈশবে শুনে বড় হলাম এসএসসি পার করো তারপর তোমার স্কুল জীবন থেকে ছুটি; কলেজ পার করো তাহলে কলেজ জীবন ছুটি, অনার্স - মাস্টার্স পার করো তাহলে ভার্সিটি জীবনের ছুটি।

এরপরে কি? জীবনে তাহলে অনাবিল ছুটি চলে আসার কথা, ব্যস্তহীন সুখ চলে আসার কথা!

কিন্তু না এরপর শুরু হয় আরও বেশি ব্যস্ততা। চাকরি, বিয়ে, বাচ্চা।

চাকরির সুবাদে আবারও কলেজে যাওয়া শুরু হলো। বাচ্চার সুবাদে আবার স্কুলে যাওয়া শুরু হুলো। আগে এট-এ-টাইম এক জায়গায় যাইতাম, হয় স্কুল, নাহয় কলেজ। এখন স্কুল-কলেজ একসাথে যাওয়া লাগতেছে!

জীবনের এই নির্মম বাস্তবতা কেউ ফাঁস করে না।

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Shakil Rony 2 weeks ago First reader

    এ এক অদৃশ্য লুপ। যেখান থেকে মানুষ বের হতে পারে না। এই লুপকেই জীবন ভেবে সুখের নামতা পড়াই জীবন।

    • Habib Rahman 2 weeks ago

      জি সঠিক বলেছেন।