Story

আশি বছর

September 25, 2026

2 views

আশি বৎসর জীবন যাপনের পর,লোকটি

মৃত্যুবরণ করলো। মৃত্যুর পর, যখন একজন

ফেরেশতা তার গলায় বেড়ি পরিয়ে তাকে নিয়ে

প্রথমবার,জাহান্নামের ‌একটা সরু গলি ধরে

প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছিলো,

তখন সে ফেরেশতার মুখের দিকে তাকিয়ে

সামনের রাস্তাটিকে উদ্দেশ্য করে বললো—

‘এই রাস্তাটা দেখে মনে হচ্ছে,জাহান্নামের রাস্তা।’

ফেরেশতা তাকে জিজ্ঞেস করলো, 'তুমি কি

এর আগে কখনো জাহান্নামে এসেছিলে?’

প্রত্যুত্তরে সে বললো— 'না। আমি আশি বৎসর

দুনিয়া নামক জাহান্নামে জীবনযাপন করেছি।’

জুলাই, ২০২৫।

Comments

    Please login to post comment. Login