Poetry

ঝরাপত্রপুর

September 25, 2026

48 views

আনমনা হওয়ার পরবর্তী কয়েক দিন

দেখা যায় না তোমাকে।

ঝাউয়ের হাওয়ায় উপলব্ধি উড়িয়ে

বুঝে নিতে হয়—তোমার চুল উড়ছে।

কোথায় যাও?

একটা ইন্টেরিম তুমিই শুধু হাতছানি দাও,

চোখে চোখ রাখো ঊনজড়তার দূর থেকে।

পুরো তোমাকে পাই না।

পুরো তুমি তো থাকো না—মন থাকে ঝরাপত্রপুর?

সেই ঝরা পাতার দেশে

তোমার উধাও হওয়ার সাথে,

তোমার অনুরোধে,

চলো না একদিন—আমাকে তওয়াফ করে আসি!

Picked up where you left off

Comments

Habib Rahman was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Habib Rahman 2 weeks ago First reader

    লেখার প্রথম অংশটি ভালোই ছিল। শেষের দিকে খাপ ছাড়া লেগেছে। আমার লেখা ভালো। তবে আরও উন্নতি দরকার।