Story

১০০ শব্দে ফ্ল্যাশ ফিকশন শেষ

September 26, 2026

6 views

তুমি কেঁদো না, তুমি কেঁদো না যাচ্ছি আমি চলে। হঠাৎ করে দেখবে তুমি গেছো আমায় ভুলে, কবিতার ছন্দে কথা শেষ করে বুনো এক পা সামনে শুন্যে এগিয়ে দিলো বারান্দায় কোনায় দাড়িয়ে।

ফিসফিস করে বলল, কে কি পেলো! কি হারাল! আর কিছু নাই, গল্পটা শেষ।

৯ তলা থেকে ভাসতে ভাসতে বুনো আর বিন্তি নিচে পড়তে লাগলো। বিন্তি মাটি থেকে একটু উপরে দাঁড়িয়ে পরল। আর বুনোর শরীরটা আছড়ে পড়লো রাস্তায়। মাথা থেঁৎলে মগজ আর রক্ত ছিটকে বেরিয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে।

বিন্তি হাসি মুখে চেয়ে আছে বুনোর রক্তাক্ত শরীরের দিকে। কিছুক্ষন পড়ে বুনোর রক্তাক্ত নিষ্প্রাণ দেহ থেকে বের হয়ে শুন্যে ভাসতে ভাসতে বিন্তির সামনে দাঁড়ালো তার আত্মা।

দুজন এবার একসাথে বলে উঠলো, কে কি পলো! কি হারাল! আর কিছু নাই, গল্পটা শেষ।

ধীরেধীরে দুজন শুন্যে মিলিয়ে গেলো।

গল্পঃ শেষ

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login