এই ধীরে কর, সুড়সুড়ি লাগছে। আরেহ হচ্ছে না। তুমি তাড়াহুড়ো করছ। সব কিছুতে তাড়াহুড়ো। এখন তাড়াহুড়োর সময়? রাত তো কেবল শুরু। খিলখিল করে হেসে উঠলো মেয়েটা। ছেলেটা মাথা উচু করে চোখ কুঁচকে তাকাল। নীরবতা চারিদিকে।
আচ্ছা তৌফিক, তুমি সেলাই কোথায় শিখেছ? মনে আছে, আমাদের প্রেমের শুরুতে তুমি আমাকে একটা লাল রুমাল দিয়েছিলে। রুমালের কর্নারে সেলাই করে লেখা ছিল K+T, তুমি স্বীকারই করছিলে না ওটা তুমি সেলাই করেছিলে।
ছেলেটা আবার মাথা উচু করে তাকিয়ে বলল, বুঝলাম না কথা, তুমি না মরে গেছ? মরেও এতো কথা বল কিভাবে? পেট সেলাই এর আগে ঠোঁট সেলাই করার দরকার ছিল। শুরু থেকেই চুপ থাকতে তুমি। এবার একটু চুপ কর। চামড়ায় সূই ফুটলে আমার দোষ নাই।
গল্পঃ সেলাই