যেখানে দাঁড়িয়ে আছো,
সেখান থেকে পড়ে দেখো—
কতখানি সময়
শূন্যে ভাসো।
পিছনে ফিরে তাকাও,
নিয়ে যাও, নিয়ে যাও—
আমাকেও মাতৃজঠরে,
নিরাপদ আশ্রমের ঘরে।
জলে ভেসে শুনি—
স্বপ্নেরা,
অলীক সুন্দর কথারা
প্রলোভন দেয়—
“চলে আসো,
আরও, আরও সুখে ভাসো।”
যেখানে দাঁড়িয়ে আছো,
সেখানেই ফিরে এসো—
মানুষ হয়ে বাঁচো।