একটা দূরত্ব ঘটে গেছে।
অন্য কারো সাথে নয়।
নিজের সাথে নিজের!
নিজের চাওয়াটাকে ক্ষণিকের জন্যও কেউ স্থির করতে পারি নাই।
একটা দাঁড়িপাল্লা সব সময় ওঠানামা করছে যেন।
অথচ একটা ন্যায্যতা দরকার।
না, অন্য কারো জন্য নয়,
নিজের জন্য নিজের।
কেউ নিজের নিকটে নেই।
একটা দূরত্ব ঘটে গেছে,
নিজের সাথে নিজের!