Poetry

কথোপকথন

September 27, 2026

62 views

কী চাও!

সমুদ্র নাকি নদী?

যদি সমুদ্র চাই!

তবে মেনে নিতে হবে তার গর্জন;

উত্তাল হয়ে ভাসিয়ে নিতে পারে আবাসন

হতে পারে তোমারও নির্বাসন।

যদি চাই নদী!

পাড় ভাঙ্গে যদি

মেনে নেবে ক্ষতি!

কি ভাবছো!

তবে আর কি ই বা চাইবে!

দর্শনার্থী হও তবে

মাঝে মাঝে দেখা হবে ;

দূর থেকে দাঁড়িয়ে কেবল উন্মত্ততা দেখবে

ঢেউ গুনবে।

তবে; থাকবে না আর কোনো ভয়

ধ্বংস টেনে আনবে না প্রণয়।

জীবনে রঙ বদল, হাওয়া বদল

কিচ্ছু থাকবে না,

শুধু নিঃশ্বাস জানবে তুমি বেঁচে আছো

তুমি নিজেও জানবে না।

সমুদ্রে নামলে ঢেউয়ের আঘাত সহ্য করতে হবে

আর কখনো না ফিরবার ভয় রয়ে যাবে।

নদীতে সাঁতার কাঁটা যাবে বৈকি;

তবে যদি নীড় ভাঙা ঝড় আসে!

তীর ভাঙা ঢেউ এলে?

এবার ভেবে বলোতো তোমার কি চাই আসলে!

বলোতো কোথা গেলে শান্তি মেলে!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim