০৫১৯ আধুনিক গান: চাঁদের আলো হার মেনেছে
কথা ও সুর: তারিক হোসেন
স্থায়ী:
চাঁদের আলো হার মেনেছে, তোমার হাসির কাছে;
এর চেয়ে অধিক সুন্দর, আর কিছু কি আছে?
প্রথম অন্তরা:
ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তোমার হাতে হাত,
এই জোছনা সাক্ষী আছে, সাক্ষী রাতের চাঁদ।
জীবন আমার পূর্ণ হলো, তোমায় ভালোবেসে।
সঞ্চারী:
জোসনা-মাখা তোমার মুখে, কি যে মাতাল হাসি,
চাঁদটাও আজ জেনে গেছে, তোমায় ভালোবাসি।
আভোগ:
আকাশ জুড়ে এতো আলো, চাঁদ যে দিশেহারা,
চাঁদের চেয়েও স্নিগ্ধ তুমি, আমার স্বপ্নতারা।
সারাটা জীবন থাকবে বলো, তুমি আমার পাশে।
Noakhali: September 27, 2026.