Story

১০০ শব্দে ফ্ল্যাশ ফিকশন "বন্ধ দরজা"

September 27, 2026

9 views

পুরোনো জমিদার বাড়িটায় কেউ থাকে না। তবু প্রতি রাতে দোতলার একটি ঘর থেকে পিয়ানোর শব্দ শুনতে পায় সাব্বির।

সাব্বির সাহস করে এক রাতে জমিদার বাড়িতে প্রবেশ করলো। ধীরে ধীরে উঠে গেলো দোতলায়। দোতলার দরজা খুলে ফেলল। ভেতরে ধুলোয় ঢাকা পিয়ানো, একাএকা বেজে চলেছে।

হঠাৎ পেছন থেকে একটা রিনিঝিনি কণ্ঠ বলে উঠলো, “এত দেরি করলে কেন?”

সাব্বির ঘুরে দাঁড়াল। দেয়ালে ঝোলানো শত বছরের পুরোনো ছবিতে তার নিজের মুখ।

ছবির নিচে লেখা, “সাব্বির, ১৮৯৭–১৯২১।”

সে কাঁপতে কাঁপতে নিজের হাতের দিকে তাকাল। হাতটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে।

পিয়ানোর শব্দ থেমে গেল আর পিছন থেকে দরজাটা ধিরিম করে আটকে গেলো।

গল্পঃ বন্ধ দরজা

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login