Story

১০০ শব্দে ফ্ল্যাশ ফিকশন "জানালার ওপাশে"

September 27, 2026

6 views

প্রতিদিন রাতে মেয়েটি আয়নায় নিজের প্রতিবিম্বের সঙ্গে কথা বলত।

এক রাতে আয়নার প্রতিবিম্ব বলে উঠলো, “আজ কিন্তু দরজা খুলো।”

মেয়েটা প্রথমে চমকে গেলো, পড়ে সে হেসে বলল, “কেন?”

আয়নার প্রতিবিম্ব হেসে উত্তর দিলো, “কারণ আমি আজ তোমার ঘরে আসব।”

মেয়েটা একটু থতমত খেয়ে গেলো। ধীরে সুস্থে পিছনে তাকাল। দরজা বন্ধ।

আবার আয়নার দিকে তাকিয়ে দেখল, প্রতিবিম্ব নেই।

ঠিক তখন দরজায় তিনবার টোকা পড়ল।

সে দরজার সামনে দাঁড়িয়ে খুব ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো, “কে?”

আবার নক করার শব্দ। কিন্তু শব্দ দরজায় না, জানালার থাই গ্লাসে হচ্ছে।

মেয়েটা ধীর পায়ে জানালার সামনে দাঁড়ালো। পর্দা সরিয়ে দেখে সাততলার জানালার বাইরে তার মতন দেখতে একজন দাঁড়িয়ে। এটা তার প্রতিবিম্ব।

তার প্রতিবিম্ব ঠিক তার মতন কণ্ঠে বলে উঠলো, “জানি তুমি দরজা খুলবে না, তাই জানালার ওপাশে দাঁড়ালাম।“

গল্পঃ জানালার ওপাশে

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login