পৃথিবী থমকে গেলে আমরা আবার
হাতে তুলে নিতে পারি পুরোনো গীটার
যে পথ হারায়ে যাবে সেই পথে হেঁটে
খুঁজে পেলে ঘুমঘর শ্যাওলা কপাটে
সামনে দাঁড়ায়ে তুমি; আর আছে ভোর
দরজা পেরিয়ে ঢুকে ঘরে ভিতর-
দেখি গভীর অন্ধকারে মিশে যাচ্ছে জোছনা।
শরীরে শরীরে ঘোরে শরীরের ঘোর
উপশরীরের কাছে যাব তারপর
পুরোনো যে সুর আর বাজবেনা যেন
সেই সুর তুমি আমি বাজাবো এখনো
সুর শুনে ফিরে গেল, ফিরে যারা যায়
যা কিছু তাদের ছিল সেটাও হারায়-
যেন গভীর অন্ধকারে মিশে যাচ্ছে জোছনা।