কবিতা

ভালবাসার আর্তনাদ

June 10, 2024

aydan Tahia

Original Author রিয়াদ

416
View

মনে উত্তাল তরঙ্গ ভালবাসায়
কেটে গেল দিনগুলি উন্মাদনায়
এল অনুভুতিহীন এক স্নিগ্ধ সকাল
এভাবে এক মুহুর্ত থাকা বেহাল
হৃদয়ের এই আকুল আকুতি
যায়কি তার হৃদয়ে?
যদি শুনতে চাইতে তবে শুনতে
বুঝতে চাইলে বুঝতে।
হায়রে কি জিনিস অবিরত চাইছি
খুজতে খুজতে আপনাকে হারিয়েছি।
তবুও তো মেটেনা স্বাধ
আন্দোলিত মন বালির বাঁধ।
মিলনের সুখের কি অনুভুতি
বোঝা না বোঝার মিনতি।
আত্মার টানে আত্মাকে কাছে আনে
আমাকে নিয়ে যায় তোমার পানে।

Comments

    Please login to post comment. Login