ক্ষুধার মাত্রা যখন পাঁচে পাঁচ
তখন মানুষের শরীর থাকে না
ক্ষুধার মাত্রা যখন পাঁচে চার
তখন মানুষের কান্না করার
চোখ এবং চোখে জল থাকে না
ক্ষুধার মাত্রা তিনে পৌছুলে
মানুষের নাগরিকত্ব,রাষ্ট্র,পতাকা,
সংবিধান প্রভৃতি বালছাল থাকে না;
ক্ষুধার দ্বিতীয় স্তরে পৌছুলে
মানুষের স্ত্রী-পুত্র-কন্যা প্রভৃতি
বন্ধনের বালাই,হয়তো থাকে না,
ক্ষুধা-শূন্য হয়ে গেলে মানুষ
কোনোক্রমেই,মানুষ থাকে না।
ডিসেম্বর ২০২৪/ ঢাকা।