Kanis Fatema Shoma

Kanis Fatema Shoma

Active

Voice Artist

@kanis_fatema_shoma

Member since Sep 2026

১২

Posts

৮

Followers

১১

Upvotes received

০

Sales

About

উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়া জেলায় কানিজ ফাতেমা সোমার জন্ম। বাবা মোঃ আব্দুল গণি খন্দকার এবং মা মিসেস রেহানা ইয়াসমিনের একমাত্র কন্যাসন্তান তিনি।বগুড়ার মাটিতেই শৈশব কৈশোর কাটিয়েছেন। বগুড়া সরকারি আযিযুল হক কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ভর্তি হন দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। সেখান থেকেই অনার্স শেষ করে মাস্টার্সের জন্য বেছে নেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ।
স্কুলে পড়াকালীন সময় থেকেই লেখালেখির হাতেখড়ি। জড়িত ছিলেন রেডক্রিসেন্ট, বিশ্ব সাহিত্য কেন্দ্র, কম্পাস নাট্য সম্প্রদায় ছাড়াও কণ্ঠসাধন আবৃত্তি সংসদের সাথে। কানিজ ফাতেমা সোমার প্রকাশিত একক উপন্যাসগুলোর মধ্যে "কারকুন", "নীলচন্দ্রিমা", "বেড়াজালের অন্তরালে", "ছন্দপতন", " প্রজাপতি এ মন", "জোছনার নীলে মিশে" উল্লেখযোগ্য।
'অনুভূতির কল্পকথন' তার সম্পাদিত প্রথম গল্পগ্রন্থ। এছাড়া অসংখ্য গল্প সংকলনে প্রকাশিত হয়েছে তার ছোট গল্প।

All Posts

১২ posts

Latest Conversation

Recent comments on their stories