Posts

কবিতা

১৪২৩ বলছি!

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

17
View

https://arifulislambhuiyan.blogspot.com/2019/10/blog-post_29.html

নতুন আর পুরাতন,
কারো প্রস্থান কারো আগমন,
চৈত্রের সংক্রান্তি, বসন্ত বিদায়,
ঝড়ো বৈশাখির আগমনী গান।
বিরহের সুর তো বাজেনা,
পর করে দেয়ার সমস্ত আয়োজনা।
মনে রেখো আমার কাছে জমা, 
তোমাদের সমস্ত ইতিহাস,
যা তোমাদের ভাবী পথের পাথেয়। 
পাথর কান্না আমার কেউকি দেখেনা,
ক্ষত বিক্ষত কষ্টটুকু কেউতো ভাবেনা:
৩৬০ ডিগ্রিতে ৩৬৫ দিনের 
পুরোটায় তিলে তিলে,
নিঃশেষ করে নিজেকে,
এ কি পেয়েছি আমি!
চরম অনাদর, অবহেলা অবশেষে।
১৪২৪ আসবে, ভালবাসবে কি বাসবেনা!
আপন নাকি পর হবে কেউ তো ভাবেনা,
শুধু অন্ধভাবে আয়োজন করা।
বর্ষবিদায় আগে, না বর্ষ বরণ?
সেকি ভূলে যাও!
আগে নামুন তো পরে ওঠুন।
আমার আগমনে ও সব আয়োজন ছিল এমনি,
তাই বলে কি এভাবে টানবে ইতি!
১৪২৪! দেখে প্রস্তুত থাক ততে আজি,
মেনে নিতে এমনি নিষ্ঠুর পরিনতি!!!

ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, বি.বাড়ীয়া-৩৪০০।

Comments

    Please login to post comment. Login