Poetry

আমি কি স্বাভাবিক মানুষ ?

September 29, 2026

10 views

স্বাভাবিক হওয়ার দায় থেকে আমাকে রেহাই দেওয়া হোক।

আমি স্বাভাবিক মানুষ,

ভীষণ ক্লান্ত এক মানুষ।

সমস্ত কোলাহলের দায় যেন আমার,

অথচ আমি নিরস্ত্র।

জমকালো পোশাকের সাজে আমি এক স্বাভাবিক মানুষ,

স্বাভাবিক চোখে আমাকে অস্বাভাবিক দেখতে হয়,

সে দায়টাও আমার।

স্বাভাবিক হাতে অস্বাভাবিকতার জঞ্জাল সরাতে হয়,

স্বাভাবিক মস্তিষ্কের বেড়াজালে আটকে

কত বিকৃতির বুকে ছুরি চালাতে হয়।

এত অস্বাভাবিকতার ভিড়ে

আমি আজ বড্ড স্বাভাবিক এক মানুষ, তাই না?

কিন্তু…

আর কতদিন?

পাগলা গারদে থেকে নিজেকে সুস্থ দাবি করা যায়?

এই কোলাহলের সমস্ত দায় নিয়ে

নিজেকেও বড় অস্বাভাবিক লাগে।

স্বাভাবিকতার অভিনয় আর কত?

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login