ধীরেধীরে পরিবেশ কেমন গরম হয়ে উঠতে লাগলো। ছেলেটার দম বন্ধ হতে লাগলো। দরজাটা তখনো খোলা। সেখান থেকে মনে হল আর একজন কেউ বের হয়ে আসছে। আর একজন মানুষ বের হয়ে আসলো। এই লোককে ছেলেটা চিনতে পেরেছে। লোকটা ছেলেটার বাবা। কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু ছেলেটার কান পর্যন্ত আসছে না। ছেলেটা দেখল ওর বাবা চিৎকার করতে করতে নিজের গলা চেপে ধরে বসে পড়লো। নাক, মুখ আর কান দিয়ে রক্ত বের হতে লাগলো। চোখ দুটো যেন কোঠর থেকে বের হয়ে আসতে চাইলো। ছেলেটা ওর বাবার এমন নির্মম পরিণতি দেখতে পারলো না। চিৎকার করে ঘুম থেকে উঠে গেলো।
গল্পঃ স্বপ্ন