Poetry

পায়রাক্রান্তি

September 30, 2026

8 views

মাথার পাশ দিয়ে সাঁই সাঁই করে চলে যাচ্ছে একের পর এক বুলেট— যুদ্ধক্ষেত্রে একা যেন দাঁড়িয়ে আছি আমি সমস্ত বন্দুকের নিশানায়

আর কত দুঃসময়

দু চারটা বিঁধে মরে যেতে পারলে বোধহয় বেঁচে যেতাম এবেলায়

হতাশার ছাই— ছাড়া আর কী ইবা দিতে পেরেছি সংসার যজ্ঞের কুণ্ডে আমি। তোমাকে দিতে পারিনি ডরজন দুই কাচের চূড়ি। মাকে পারিনি দিতে তাঁতের শাড়ি— ওদিকে বাবার সাথেও কতকালের অলিখিত আঁড়ি।

অন্তত কিছু ক্ষুধার্ত চিলের থালায় ভাগ হতাম যদি!

তোমাকে এখন আর এসব জানাতে ইচ্ছে করে না— জড়াতে ইচ্ছে করে না—

ভুলের সাথে কি আর ফুলের ঘর হয় বলো। মরুর সাথে মেল হয় নদীর!

যদি চলে যাই না বলে একদিন, নিজেকে সামলে নিয়ো তুমি।

জেনো, আমার এই দাংগাবাজ লাল দুনিয়ার হাঙ্গামায়; তুমিই ছিলে আমার হৃদয় আসমানে— একমাত্র সফেদ কবুতর।

__________ ওয়াসিক ০৭/০৬/২০২৬

Picked up where you left off

Comments

Borhan mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan mahmud 5 hours ago First reader

    ভুলের সাথে কি আর ফুলের ঘর হয় বলো মরুর সাথে মেল হয় নদীর- এ বাক্যটা দারুণ হয়েছে। ভালো লিখেছেন।

    • জাহিদ ওয়াসিক 5 hours ago

      অনেক ধন্যবাদ আপনাকে।