• কত আশ্রয় তাড়ায়ে দিল পড়লাম কত ঝড়ে
তুফান শেষে শান্ত হইলো খোদা তোমার ঘরে।
~
• যখন মুখ ফিরিয়ে নিল সবি তোর হারাইলো সব ঠাঁই
ও'আশিক তুই ফিরে আয়, তুই ফিরে যা
তোর মাওলার দরগায়।
~
• আমি সেজদাহতে চোখ বুজে দেখলাম খোদা
তোমার নামে অন্ধকারও কতই না আলোকিত!
~
• জানিনে খোদা গাফিল হয়ে ভুল করেছি কত
আমি গুনাহগার তোমার ক্ষমা চাইগো অবিরত।
~
• জুদাহ হইতে ফানাহ সবই তোমার অধীন
মাওলা আমায় নিয়ো ডেকে জুমা'বারের দিন।
• ওয়াসিক
Jummah Mubarak..