আমি বেশ আগে যখন বলেছিলাম, এআই 'বিচার ব্যবস্থা' ছাড়া সব কাজই করবে, আপনারা বিশ্বাস করলেন না! এখন এক একটা কাজ দেখছেন আর বিস্মিত হচ্ছেন। অনেকে ভয় পাওয়া শুরু করে দিয়েছেন, মানুষের সাথে এআইয়ের দ্বন্দ্ব হলে বোধহয়, মানুষ হেরে যাবে?
না, মানুষ হেরে যাবে না! কারণ ততদিনে মানুষের ব্যাপক পরিবর্তন ঘটে যাবে। নিজস্ব দৈহিক গঠন ও কর্মকান্ড পরিচালনা পদ্ধতিতে কাস্টমাইজেশন করবে মানুষ তার ইচ্ছা অনুসারে এবং রোবট এর সাথে খুব একটা পার্থক্য থাকবে না তখন। রোবট হবে মানুষের সন্তান!
এআইয়ের সর্বশেষ স্টেইজ হতে পারে, মানুষের মস্তিষ্কের সম্পূর্ণ মডেলিং করে নিজেকে স্মার্ট অথবা মানুষের চেয়ে বেশি কর্মক্ষম করে তোলা। এইটা ঠিক তেমন পিতা-মাতার চেয়ে অনেক সন্তান অনেকসময় বেশি মেধাবী হয়।
আবার, এটাও সঠিক, সন্তানের সাথে পিতা-মাতার পজিটিভ-নেগেটিভ দুই ধরণের সম্পর্ক হতে পারে। ধরে নিলাম, তুমুল দ্বন্দ্বের সম্পর্ক হলো, একে আপরকে নিশ্চিহ্ন করে দেয়ার কৌশলে আগাতে থাকলো। কে জিতবে?
মানুষ জিতবে। এই জেতার পেছনে কারণ হবে, মানুষের সে*ক্স ক্রোমোজম! এইটার মাধ্যমে, মানুষ সেই আদিমকাল থেকে আজ পর্যন্ত যে জেনেটিক ডেভেলপমেন্ট, ডাইভার্সিটি এবং বংশগতির উপর নিয়ন্ত্রণ করার প্রভাব অর্জন করেছে সেইটার সম্পূর্ণটা এআই আয়ত্তে নিতে সক্ষম হবে না কখনও। কারণ এইভাবে মানুষ অনেক অলিখিত ও রহস্যময় কমনসেন্স অর্জন করেছে যেটা অন্য কারও পক্ষে অনুলিপি করা অসম্ভব হবে। ফলে সামষ্টিক জ্ঞানে মানুষই এগিয়ে থাকবে শেষপর্যন্ত। এবং আলাদিনের মতো প্রাচুর্য্য ও সমৃদ্ধি নিয়ে মানুষ জিতবে, এআই থাকবে অনুগত দৈত্য হয়ে!