Poetry

ললি এলিয়েনা এম২১০০ই

October 1, 2026

7 views

হঠাৎ ললি এলিয়েনার কার্টেসি কল পেয়ে
বহুদিন পরে, বের হলাম রাতে, লং ড্রাইভ প্ল্যান।
ওর স্পেসশিপটা এবার আরও আপডেটেড,
প্ল্যানেট ফ্লাইয়িং মোডে উড়ছিলাম প্রেমে, যখন
উপরে উঠি, তখন কী সুন্দর নীচের পৃথিবী!
পাহাড় চেয়ে থাকে হরিণীর চোখে,
ঝরনা বয়ে যায় শীতল পাটির নকশায়
নান্দনিক সমতলে!
ভালোবাসো, ললি?
‌‘কসমিক কসম!
তোমায় ছাড়া কী করে বাঁচি!’
অনামিকায়-অনামিকায়, দুজনে
‘রেড রোজ লাভ’ অ্যাপস ইনস্টল করে,
ফিরি মাটির বুকে ভোরে, দেখা হয় আবার যদি!

নোট: কবিতাটি জাগো নিউজ অনলাইনে প্রকাশিত।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login