♦️কসবা উপজেলার "তিনলাখ পীর" নামকরণ:
তথ্যঋণ: এস এম শাহনূর ( কবি ও গবেষক)
মুনতাসির মামুন সম্পাদিত-"মুক্তিযুদ্ধ কোষ" এর সপ্তম খণ্ডে "তিনলাখ পীরের যুদ্ধ" শিরোনামে একটা চমৎকার লেখা রয়েছে। যেখানে বলা আছে এটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। আরো লেখা আছে "ধারণা করা হয়, হযরত শাহজালাল (রাঃ) যখন ভারতবর্ষে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন তখন তিনি তাঁর সহচরসঙ্গীদের নিয়ে এ স্থান হয়ে যাতায়াত করেন। এছাড়াও সিলেট এবং চট্টগ্রামের সঙ্গে যাতায়াতের একমাত্র রাস্তা ছিল এ স্থানটি। এ স্থান দিয়ে বহুসংখ্যক পীরের যাতায়াত ছিল বিধায় জায়গাটির নামকরণ হয় ‘তিনলাখ পীর’।
কবি ও গবেষক ড. এস এম শাহনুর থেকে জানা যায়-
বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকেও এখান তিনটি বড় বটগাছ ছিল। বটগাছের নীচে ৩ জন ফকিরের আস্তানা ছিল। এই তিন ফকির থেকে অতিরঞ্জিত হয়ে তিনলাখ হতে পারে। তিনি এও বলেন এখানে একজন পীরই ছিল। যার কপালে তিলক ছিল। সেই তিলক বিবর্তিত হয়ে তিলাক ও তিনলাখ হয়েছে।