Poetry

মৃত বাবামাদের জন্য

October 1, 2026

71 views

এইখানে একদিন দাঁড়িয়ে
আকাশ দেখেছিলে তুমি।
এখন সেখানে আকাশ নেই,
মহাশূন্যেও বিরান ভূমি।
তোমার হেঁটে যাওয়া পথেরা
এখনো বলে তোমার গল্প,
দীর্ঘশ্বাসে বিবর্ণ আজ পৃথিবী,
এখানে সবুজ অল্প।
এইখানে এখনো দিনরাত্রিরা
সূর্যের নিয়মে ঘটে,
যার যায় সে বোঝে, এখন
কষ্টের শিউলী ফোঁটে।
যে ছিলো বাবা, যে ছিলো মা
তারা চলে যায় পরপারে,
সন্তান শুধু দীর্ঘশ্বাসে, চাপা
কান্নায় বলে, আহারে!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed mahmud 2 hours ago

    যে ছিলো বাবা, যে ছিলো মা তারা চলে যায় পরপারে, সন্তান শুধু দীর্ঘশ্বাসে, চাপা কান্নায় বলে, আহারে!দারুণ লিখেছেন ভাই।

    • Borhan Mahmud 2 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।