Posts

কবিতা

সালাম জওয়াব

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

4
View

সালাম দেয়া সুন্নত, উত্তর দেয়া ওয়াজিব,
দরদমাখা মন নিয়ে ভাই সালাম দিতে উদগ্রিব।
মিষ্টি স্বরে চিন্তা করে সালাম যখন দিবে,
ঝাঁকিয়ে মাথা চুপিসারে যায়যে হেঁটে চলে।

মাথার ভিতর ঝড় চলে ভাই, শান্তি নাহি পাই,
সালাম কাকে দিলাম সেকি হিন্দু মুসলমান?
ভাটা পড়ে মনের জোড়ে, পায়না আবার সাহস,
হুম বলে কি! ঝাঁকায় মাথা কাকে সালাম দিব!

সালাম কালাম মুসলমানের, সেরা আদর্শ,
কি যে হল সেরা জাতির, এমন দশা কেন?
হাসি মুখে কথা বলা কোন ভাইয়ের সাথে,
সাদকা জেনো মহানবীর মহান হাদীসে।

সালাম বাড়ায় ভালবাসা জেনো সবার সাথে,
সেই সালামের আন্তরিকতা, কোথায় পাব খোঁজে?
দরদমাখা সালাম জওয়াব, চলো করি জারি,
আবার ছড়ায় শান্তি-সুধা, মনন আবাদ করি।

Comments

    Please login to post comment. Login