ফিরে এসেছে নিঃসঙ্গতা। ইস্পাত দৃঢ়তার নিঃশব্দে
মানুষ খাবি খাবে। সংলাপের মানুষ চাই তার।
একাকীত্বের বেড়াজাল হতে বেরোতে চাইবে সে।
দেয়াল আঁচড়ে আঁচড়ে রক্তাক্ত নখের দিকে চেয়ে
সে অট্টহাসি হাসবে, তার কথা বলার মানুষ চাই।
কেউ না এলে অন্তত একটা ইট পাথর হলেও
চলবে তার, একটু কথা বলা দরকার। হাঁটুতে
মুখ গুঁজে কল্পনায় তার মানুষদের সাথে কথা
বলতে চাইলেও পারবে না। নিঃসঙ্গতার বোধে
সে পাগল হতে হতে যেদিন হাল ছেড়ে দেবে,
সেদিন সে আবার সবাইকে ফিরে পাবে। ফিরে
পাবে তার সকল সংশ্রবকে। কি আশ্চর্য, সেদিন
কেউ কারো সাথে কথা বলবে না। ভয়ার্ত মানুষেরা
তখন জানবে, সেদিন মহাবিচারের দিন এসেছে।
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
sayed mahmud 2 hours ago
দারুণ লিখেছেন ভাই।
-
R Masud 6 hours ago
ভয়ার্ত মানুষেরা তখন জানবে, সেদিন মহাবিচারের দিন এসেছে। দারুণ লিখেছেন ভাই।
-
মানুষ এতদিন শুনে এসেছে, কিন্তু বিশ্বাস করেনি। কিন্তু আজ আর কেউ তাকে বলে দিবে না। নিজের চোখেই বুঝে যাবে আজ সেই বিচারের দিন।এই বুঝে যাওয়াটাই সবচেয়ে বড় আতঙ্ক। সেদিন প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে পালিয়ে বেড়াবে।