Posts

কবিতা

উন্মুক্ত মাদ্রাসা

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

11
View

প্রতিটি জামে’ মসজিদ যদি উন্মুক্ত মাদ্রাসা হত;
ইল্মে লাদুন্নী,কালামে পাক সহজেই শেখা যেত।
নূরাণী সব ঝর্ণাধারা, হাতের কাছে সবাই পেতে,
সময় পেলেই বৃদ্ধ-যুবা, জ্ঞান-আহরণে চলত ছুটে।

সহজ ভাষা আরবী কেন যায়না শেখা সহজে,
দিনে দিনে বাড়ছে ফাঁরাক, কঠিন মনে হয়যে।
ভালবাসা যায় হারিয়ে, কবে কোথায় যেন,
ভালবাসার ঝর্নাধারায় অবহেলা কেন?

মহান রবের প্রিয় ভাষা, নবীর ভাষা, আরবী,
আমরা সবাই কেমন করে, কেন দূরে থাকি!
মুসলিম আমি কেমন করে! বয়স-পথে হাঁটি,
সকাল হতে সন্ধ্যা বেলা, সন্ধ্যা হতে রাতি।

মহান রবের সাথে সদা, কত কথা বলি,
নামাজ শেষে চাওয়া-পাওয়ায় হাত দু'খানা তুলি।
কত যোগাযোগ আরবি ভাষায়, অর্থ নাইবা জানি,
মানার জন্যই জানতে হবে; চলোনা শপথ করি।

[প্রতিটি জামে’ মসজিদ সকল প্রকার নেক আমলের জন্য সদা উন্মুক্ত থাকুক।]

আরিফ শামছ্
দুপুর ০২ টা ৩০
১০.০৪.২০১৬
আশা টাওয়ার,শ্যামলী, ঢাকা।

Comments

    Please login to post comment. Login